বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশি ফলে অনেক গুণ, নেই কোনো জুড়ি তার, স্বাদে-অর্থে তুলনাহীন, পুষ্টি বা আহারে’—এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান আয়নুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজি, সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার
প্রমুখ।