বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে গতকাল শুক্রবার থেকে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, উপকূলীয় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল নয়টায় সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যায়ামাগার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বৃক্ষমেলার উদ্বোধন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ।