বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-১ আসনের সাংসদ সালমা ইসলাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। তিনি নবাবগঞ্জ প্রেসক্লাব চত্বরে কয়েকটি গাছের চারা রোপণ করেন। এরপর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।