প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার থেকে ছয় দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। সকালে শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উদ্বোধনের আগে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হাসেম প্রমুখ। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টল অংশ নিয়েছে।