বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৃক্ষমেলা। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ। কৃষি অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ২০টি স্টলে ফলদ ও বনজ বৃক্ষ প্রদর্শন করা হয়েছে।