প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ‘পাহাড়, সমতল, উপকূলে গাছ লাগাই সবাই মিলে’ স্লোগান নিয়ে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজন করে। জেলা প্রশাসক এ কে এম শামিমুল ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আকরাম হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মানিকহার রহমান, পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন তালুকদার প্রমুখ। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।