প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গত শনিবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা শেষ হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে উপজেলা পরিষদ চত্বরে ছয় দিনব্যাপী এই মেলার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল প্রমুখ।