বৃক্ষমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কৃষি কার্যালয় চত্বরে গতকাল বুধবার চার দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ মেলার উদ্বোধন করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাবেক পৌর চেয়ারম্যান আ. ওহাব সরকার, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কৃষিবিদ নূর মোহাম্মদ, কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবীর প্রমুখ।