প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে গতকাল সোমবার তিন দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। উপজেলা সদরের স্বাধীনতা মঞ্চে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সাংসদ বাবু সাধন চন্দ্র মজুমদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন প্রমুখ।