প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে অবস্থিত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা গতকাল শনিবার শুরু হয়েছে। উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) নাজমা পারভীন, বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল ইসলাম প্রমুখ।