বৃক্ষমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেছেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তায়েব আলী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, উপজেলা কৃষি কর্মকর্তা ঝরনা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা বায়জীদ রব্বানী প্রমুখ।