বৃক্ষমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাহাড় সমতল উপকূলে, গাছ লাগাই সবাই মিলে; দিনবদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরব দেশ’ স্লোগানে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। গতকাল মঙ্গলবার মেলার উদ্বোধন করেন নওগাঁ-ও (সদর) আসনের সাংসদ আবদুল মালেক। শহরের নওযোয়ান ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ আবদুল মালেক, পুলিশ সুপার মোজাম্মেল হক, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা প্রমুখ। মেলায় ৪০টি নার্সারির স্টল রয়েছে।