প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাহাড়, সমতল, উপকূলে—গাছ লাগাই সবাই মিলে’ স্লোগান নিয়ে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন, বন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুল আহসান। মেলায় স্টল রয়েছে ৩১টি। ৩০ আগস্ট পর্যন্ত মেলা চলবে।