বৃক্ষমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ স্লোগান নিয়ে শেরপুরে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৬ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। জেলা পরিষদ ও শেরপুর পৌরসভার সহযোগিতায় বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।