প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা ২০১৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান। শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ইউএনও শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনজু আলম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমানা আকতার, উপসহকারী কৃষি কর্মকর্তা লোকমান হোসেন প্রমুখ।