বৃক্ষমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।