বৃক্ষরোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ে গতকাল শুক্রবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্রিন মাইন্ড সোসাইটি। কর্মসূচিতে বক্তারা বলেন, পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পৃথিবীর জন্য বৃক্ষ’। পরিবেশ তথা পৃথিবীর ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। কিন্তু কয়েক দশক ধরে দেশে নির্বিচারে বনাঞ্চল কেটে উজাড় করা হচ্ছে। কখনো ব্যক্তিস্বার্থে, কখনো প্রকল্প বাস্তবায়নে, আবার কখনো ইটভাটার জ্বালানি হিসেবে কাটা হচ্ছে গাছ। এ ছাড়া প্রতিবছর যে পরিমাণ গাছ কাটা হয়, সে তুলনায় লাগানো হয় কম। এর ফলে গাছের সংখ্যা কমে যাচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি|