বৃক্ষরোপণ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাইনাচর নতুন সড়ক এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ কর্মসূচির উদ্বোধন করেন। কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জামিলুর রহমান, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান জজ মিয়া প্রমুখ।