বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধি’ এ স্লোগান সামনে রেখে নোয়াখালীতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃৃক্ষমেলা।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন, উপকূলীয় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা শেষে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয় এবং জেলা ঈদগাহ মাঠে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ছানাউল্যা পাটওয়ারী, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, বন বিভাগের উপকারভোগীদের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন ও মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
মেলায় সরকারি বিভিন্ন সংস্থার প্রদর্শনী স্টল, ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা নার্সারির মালিকেরা এ মেলায় ৩০টি স্টল নিয়ে বসেছেন।