বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস। গতকাল বুধবার জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচি শুরু করা হয়। আরডিআরএসের পুটিমারী ইউনিয়ন ফেডারেশন চেয়ারম্যান আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। এতে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ আহমেদ ও নুর মোহাম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ষষ্ঠী চন্দ্র রায়, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিবর রহমান খান, আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তা দিলীপ কুমার রায় প্রমুখ।