বৃক্ষরোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে। প্রশাসনিক ভবনের সামনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা অধ্যাপক কুণ্ডু গোপী দাস। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহসভাপতি মেহেদী হাসান, বন্ধুসভার সহসভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় অর্ধ শতাধিক গাছের চারা লাগানো হয়।