প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ উন্নয়ন কমিটি আয়োজিত এ কর্মসূচি পালনকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপাচার্যসহ অন্য শিক্ষক ও কর্মকর্তারা বৃক্ষরোপণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য মুহাম্মদ আলমগীর বলেন, জলবায়ুর পরিবর্তনে উষ্ণ হচ্ছে পৃথিবী। আর এই পরিবর্তনে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শিবেন্দ্র শেখর শিকদার, পরিচালক (ছাত্র কল্যাণ) সোবহান মিয়া, রেজিস্ট্রার আবদুর রউফ, লালন শাহ হলের প্রভোস্ট পল্লব কুমার চৌধুরী প্রমুখ।