বৃক্ষরোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ উন্নয়ন কমিটির সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর। ক্যাম্পাসের প্রশাসনিক ভবন ও রোকেয়া হলের মধ্যবর্তী স্থানে উপাচার্যসহ অন্য শিক্ষক-কর্মকর্তারা আমের চারা রোপণ করেন। এ সময় পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মাহবুব আলম, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক সোবহান মিয়া, রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক পল্লব কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।