বৃক্ষরোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ভেতরে থাকা বড়খেঙ্গির ছিটমহলের মুজিব-ইন্দিরা নগর সমশেরপুর (সাবেক ৪ নম্বর বড়খেঙ্গির ছিটমহল) সড়কে গতকাল বুধবার বিকেলে শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। উপজেলার রং-তুলি আর্ট একাডেমির উদ্যোগে ওই একাডেমির ছাত্রছাত্রীরা এসব বৃক্ষ রোপণ করে। এ সময় উপস্থিত ছিলেন রং-তুলি আর্ট একাডেমির পরিচালক মনজুরুল হক, অধ্যক্ষ কেশব চন্দ্র, শিক্ষক সঞ্জয় কুমার রায়. হাতীবান্ধা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।