প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল-আলম একটি আমের চারা রোপণ করে এর উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এস মাহাবুবর রহমান, সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, ঠিকাদার বাদশা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, জেলা পরিষদ কার্যালয়, সুন্দরগঞ্জ, চণ্ডীপুর, মহিমাগঞ্জ, কামদিয়া ও কালিরবাজারের জেলা পরিষদের আওতাধীন ডাকবাংলো এলাকায় মোট ছয় হাজার মেহগনি, আম, কাঁঠাল ও লেবুগাছের চারা রোপণ করা হবে।