বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ স্লোগান নিয়ে বর্ষার শুরুতে স্কুল শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ওয়াইকেকে। গতকাল সোমবার ঢাকার ইপিজেড এলাকায় অবস্থিত জাপানের খ্যাতিমান জিপার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াইকেকে মানিকগঞ্জ সদরের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণের আয়োজন করে। এতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওয়াইকেকের ব্যবস্থাপনা পরিচালক কসুকে মিমি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করে এই কার্যক্রম শুরু করেন। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক ইউজি ইয়ামাসে ও মহাব্যবস্থাপক মাসুদ করিম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ওয়াইকেকে তাদের সামাজিক দায়িত্ববোধ থেকে পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের অংশ হিসেবে ২০০২ সাল থেকে প্রতি বর্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করে আসছে। বিজ্ঞপ্তি।