বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে খুলনা বন্ধুসভা। গতকাল রোববার দুপুরে খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম এ কর্মসূচির সূচনা করেন। এ সময় জিলা স্কুল প্রাঙ্গণে একটি করে বকুল, মেহগনি, আমলকী, নিম ও শিরীষগাছ লাগানো হয়। কর্মসূচি শেষে খুলনা বন্ধুসভার সভাপতি সজীব কুমার মোহলির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা প্রথম আলোর একাধিক ভালো কাজের সঙ্গে থাকা ও ভবিষ্যতে আরও ভালো কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।