প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আয়োজনে ও বৃক্ষ উন্নয়ন কমিটির সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। ক্যাম্পাসের অমর একুশে হল-সংলগ্ন বিভিন্ন স্থানে উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তারা বৃক্ষরোপণ করেন। এ সময় অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. বজলার রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।