প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের এমসি কলেজে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ শীর্ষক দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। অনুষ্ঠানে উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ কাজী আতাউর রহমান, এমসি কলেজের সহযোগী অধ্যাপক শামীমা আখতার চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, শিক্ষার্থী তপন চন্দ্র পাল, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।