প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ উন্নয়ন কমিটির সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। ক্যাম্পাসের নতুন একাডেমিক ভবনসংলগ্ন বিভিন্ন স্থানে উপাচার্যসহ অন্য শিক্ষক-কর্মকর্তারা ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করেন। এ সময় পুরকৌশল অনুষদের ডিন মো. মাহবুব আলম, অমর একুশে হলের প্রভোস্ট মো. বজলার রহমান, লালন শাহ হলের প্রভোস্ট পল্লব কুমার চৌধুরীসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।