বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফলের গাছ লাগান’ স্লোগান সামনে রেখে শেরপুরের স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার অ্যান্ড এনভায়রনমেন্টের (শাইন্) উদ্যোগে শুক্রবার গজনী অবকাশ কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচির অংশ হিসেবে বনজ, ফলদ, ঔষধিসহ নানা প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, এ কার্যক্রম জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।অনুষ্ঠানে শাইনে্র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান বলেন, প্রকৃতি ও পরিবেশ নির্মল রাখাসহ বিভিন্ন লক্ষ্যে তাঁরা কাজ করছেন।