বৃক্ষরোপণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাউদকান্দি, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় লাল সবুজ উন্নয়ন সংঘের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গতকাল রোববার বিকেলে দাউদকান্দি উপজেলার নৈয়ার ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসার মাঠে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও ভয়েজার ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষ সুমন সরকার। এ সময় সংগঠনের সভাপতি কাওসার আলম, সাংবাদিক আনিছুর রহমান, অধ্যক্ষ হেলাল উদ্দিন সিকদার, অধ্যক্ষ উৎপেলেন্দু দাস, প্রভাষক শওকত হোসেন ও রতন চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।