বৃক্ষরোপণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষরোপণ সপ্তাহ-২০১৫ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন উপাচার্য মুহাম্মদ আলমগীর। বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ উন্নয়ন কমিটি এ বৃক্ষরোপণ সপ্তাহের আয়োজন করেছে। এ উপলক্ষে কুয়েট প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে কুয়েট বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি আক্কাস উদ্দিন পাঠান সভাপতিত্ব করেন।