বৃক্ষরোপণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে ভবানীগঞ্জ পৌরসভার দরগামাড়িয়া গ্রামের একটি সড়কে চারা লাগানোর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, যুবলীগের পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান। কর্মসূচির আওতায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে ফলদ, বনজ ও ভেষজ গাছ রোপণ করা হবে।