প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদী উপজেলায় ১৪টি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। আফাজ উদ্দিন খান ফাউন্ডেশন ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে এ বৃত্তি দেওয়া হয়। উপজেলার কাটাবাড়িয়া আফাজ উদ্দিন খান উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল মঙ্গলবার এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান।