বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের ঈশান বালিকা উচ্চবিদ্যালয়ের ১৫ জন ছাত্রীকে ডা. শীলা সেন বৃত্তি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে গতকাল বুধবার তাদের বৃত্তির টাকা দেওয়া হয়। জেলা প্রশাসক সরদার সরাফত আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এর আগে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকাররম মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ কুমার বিশ্বাস প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২০টি ইভেন্টে বিজয়ী ৬০ জন ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শীলা সেন ঈশান বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিনি বর্তমানে ময়মনসিংহের বেসরকারি কমিউনিটি বেইজ মেডিকেল কলেজে অধ্যাপনা করছেন।