বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে ৫০ জন অতিদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এরা ২০১৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৪.০০ থেকে ৪.৯৯ প্রাপ্ত। কোডেক (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার) ও পিকেএসএফের (পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন) ‘কর্মসূচি সহায়ক তহবিল’-এর আওতায় এ বৃত্তি দেওয়া হয়। পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণকেন্দ্রে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে ১৮ হাজার টাকা দেওয়া হয়। কোডেকের নির্বাহী পরিচালক খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন খান, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন কোডেকের উপপরিচালক কশল সেনগুপ্ত।