বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় অসচ্ছল পরিবারের ৫০ শিক্ষার্থীকে নয় লাখ টাকা বৃত্তি দিয়েছে স্থানীয় বেসরকারি সংস্থা ‘সংগ্রাম’। বৃত্তির আওতায় ২০১৪ সালের এসএসসিতে জিপিএ-৪ ও জিপিএ-৪.৯৯ পেয়ে উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে ১৮ হাজার টাকার চেক দেওয়া হয়। ভালো ফলাফল নিয়ে এইচএসসির দ্বিতীয় বর্ষে উন্নীত হলে তাদের সবাইকে আরও ১৮ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। সংগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল সকালে শিক্ষার্থীদের বৃত্তির চেক তুলে দেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগ্রামের পরিচালক চৌধুরী মোহাম্মদ মাসুম সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম প্রমুখ।