বৃত্তি ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হবে পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বণ্টনের ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া এ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়েও পরে সিদ্ধান্ত হবে।গতকাল বুধবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। এখন আর অষ্টম শ্রেণীর আলাদা বৃত্তি পরীক্ষা হয় না। জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।এবার যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের গতবারের মতো নবম শ্রেণীতে ভর্তির সুযোগ দিয়ে আবার এসব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘গতবার এই পরীক্ষা ছিল প্রথম। এবার প্রেক্ষাপট ভিন্ন। তারপরও আমরা ফল বিশ্লেষণ করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।’গতবার সর্বোচ্চ তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের নবম শ্রেণীতে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। তাদের এবার অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, এসব শিক্ষার্থী এবার ভালো করেছে।