প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট পৌরসভা চত্বরে গত মঙ্গলবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি ও অনুদান দেওয়া হয়েছে। এ সময় শিক্ষাবৃত্তি হিসেবে সংগঠনের সদস্যদের ১৫ জন সন্তানকে মোট ৭১ হাজার টাকা এবং সংগঠনের ১১ জন সদস্যের প্রত্যেককে এককালীন ২ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া ৩০ জন দুস্থ ব্যক্তির মধ্যে ৩০টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ, লালমনিরহাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন।