প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার সুফিয়া হানিফ মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার কল্যান্দী কিন্ডারগার্টেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া।