বৃত্তি চালুর ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকদের সন্তানদের জন্য প্রয়াত তিন শিক্ষক নেতা মো. কামরুজ্জামান, এ কে এম শহীদুল্লাহ ও হেনা দাস নামে বৃত্তি চালুর ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। আগামী শিক্ষাবর্ষ থেকে এই বৃত্তি চালু করা হবে। ফ্রন্টের সদস্য সংগঠন কলেজ শিক্ষক সমিতি কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বৃত্তি দেবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত শিক্ষক নেতা এ কে এম জহিরুল ইসলামের স্মরণসভায় ফ্রন্টের নেতারা এই ঘোষণা দেন।