বৃত্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার খাড়েরা পঞ্চপ্রদীপ শিশুবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। খাড়েরা পঞ্চপ্রদীপ শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কসবা মহিলা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কসবা উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৫১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। ফাউন্ডেশনের আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার বলেন, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শতকরা পাঁচজন মেধাবৃত্তি ও শতকরা ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পাবে।