প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রধান সমন্বয়ক শামছুদ্দিন বলেন, সদর উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৮৩৩ জন এতে অংশ নেয়। বেলা ১১টার দিকে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। এম এ সাত্তার ট্রাস্টের সদস্যসচিব মোশাররফ হোসেন পাটোয়ারী বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।