বৃত্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রতিভা অনুসন্ধান নামে চালু হওয়া বৃত্তির জন্য লিখিত পরীক্ষা হয়েছে। গৌরীপুর সরকারি কলেজে গতকাল শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আল-মানার একাডেমি নশ্বিপুর ও শহীদনগর শাখা, চক্রতলা বহুমুখী আদর্শ স্কুল, স্বপাড়া নিরাপদ মডেল একাডেমি ও পৌরশহরের ক্যামব্রিয়ান স্কুলের নার্সারি শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিভা অনুসন্ধান নামের সংগঠনের সভাপতি খন্দকার কামাল হোসেন  বলেন, মেধাবী শিক্ষার্থী তৈরির লক্ষ্যে উপজেলার ১০ জন চাকরিজীবী চলতি বছর থেকে এ বৃত্তি চালু করেন।