বৃত্তি পাওয়া পাঁচজন শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দরিদ্র ও মেধাবী পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। গত শুক্রবার বিকেলে স্থানীয় পাবলিক মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তুরস্কে বৃত্তিপ্রাপ্ত ওই শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ টি এম ইফতেখার হোসেন। বক্তব্য দেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (এএসপি) শওকত আলী প্রমুখ।

ইফতেখার হোসেন জানান, তাঁদের সংস্থার সার্বিক সহযোগিতায় আগামী সেপ্টেম্বর মাসে তুরস্কে যাবেন সে দেশের বিশ্ববিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত হাতীবান্ধার ওই পাঁচ শিক্ষার্থী।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন মামুনুর রশিদ, সাজেদুল ইসলাম, ফরিদুল ইসলাম, গণিত বিভাগের তারেক মাহমুদ ও সূচনা ইয়াসমিন।