বৃত্তি পেল কৃতী শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার ফলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ১৫ জন কৃতী শিক্ষার্থীকে মাসিক বৃত্তি দিচ্ছে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন বেগম সালেহা খান ফাউন্ডেশন। গতকাল সোমবার শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের আহ্বায়ক রাশেদ আহম্মেদ বলেন, প্রতি শ্রেণি থেকে তিনজন করে মোট ১৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে মেধাভিত্তিক মাসিক ২৫০, ২০০ ও ১৫০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। গতকাল এপ্রিল মাসের বৃত্তির টাকা বিতরণ করা হয়।