বৃত্তি পেল চার শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়ে সাদতজ্জামান চৌধুরী স্মৃতি বৃত্তি তহবিল থেকে বৃত্তি দেওয়া হয়েছে।২০১০ ও ২০১১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইতিহাস বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত চারজন ছাত্রছাত্রীকে দুই হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়।এ উপলক্ষে শনিবার বেলা একটায় বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, মো. আলতাফ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা ও পারুল নাহার এবং বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব উদ্দিন মণ্ডল।