বৃত্তি পেল ১১১ শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার ডা. রুহুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ঝলম উচ্চবিদ্যালয় ও কলেজে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা হয়। এতে ১১১ জন শিক্ষার্থী বৃত্তি পান। শিক্ষার্থীদের ওই ফাউন্ডেশনের উদ্যোগে নগদ টাকা দেওয়া হয়।ঢাকা শিশু হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক রুহুল আমিন ১৯৯৩ সালে ওই বৃত্তি চালু করেন। গতকাল সকাল ১০টায় বরুড়া উপজেলার ৪৩টি বিদ্যালয়ের দশম শ্রেণীর ২১০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৮ জন উত্তীর্ণ হয়ে বৃত্তি পায়। একই সঙ্গে ৪৩টি বিদ্যালয়ের ৪৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।