প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়ের ১২ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার ‘তোফাজ্জল হোসেন আমীন ও হোসেন শামসুন নাহার টগর ছাত্রকল্যাণ বৃত্তি’ দেওয়া হয়েছে। দুপুরে বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রয়াত তোফাজ্জল হোসেন আমীন ও হোসেন শামসুন নাহার টগর দম্পতির ছেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের বৃত্তির টাকা দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত এসপি মাহবুব আলম খান ও জেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ